আমেরিকায় করোনাভাইরাসে আরও ৫ বাংলাদেশির মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আমেরিকায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকসহ আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল মৃত্যু হওয়া বাংলাদেশিরা হলেন আমেরিকান চিকিৎসক ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন, শরীফ আহমদ, এনাম উদ্দিন, বীণা মজুমদার ও একজন নারী। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

এ নিয়ে দেশটিতে করোনায় ১৩২ জন বাংলাদেশির মৃত্যু হলো।

এ বিষয়ে লং আইল্যান্ডের নর্থ শোর নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রতিটি মৃত্যু বেদনার। হাসপাতালে ভর্তির হার কমে এলেও অসুস্থ মানুষের মৃত্যু হচ্ছে। নগরীর অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। কৃষ্ণাঙ্গ, হিস্পানিকসহ বাংলাদেশি জনবসতি এলাকা করোনার আতঙ্কের এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে।

মেয়র ব্লাজিও আরও বলেন, সামাজিক বিচ্ছিন্নতা কঠিনভাবে অনুসরণ করতে হবে। নগরী ১০ মিলিয়ন ডলারের বাজেটে আগ্রাসী প্রচারণায় নেমেছে। বহু জাতিগোষ্ঠীর এ নগরীতে ১৫টি ভাষায় প্রচারপত্র বিলি করা হচ্ছে। এর মধ্যে বাংলা ভাষায়ও একটি প্রচারপত্র ও বিস্তারিত সচেতনতামূলক পরামর্শ প্রচার করা হচ্ছে।

মেয়র জানিয়েছেন, আগামী মে মাসের আগেই নগরীতে সপ্তাহে ৫০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা করার সুবিধা সৃষ্টি করা হচ্ছে।

আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের সব কটিতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা বাড়ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। সেখানেই আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।