হট কফি বা কোল্ড কফি, কেক বা ব্রাউনি অথবা শুধু আইসক্রিমের উপর যদি একটু চকলেট সস থাকে তাহলে এসব খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। আবার শুধুমাত্র দুধে মিশিয়ে খেলেও অসাধারণ লাগে। তবে এই সস আমরা বাইরে থেকেই কিনি। কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই এই সস তৈরি করা যায়।
আসুন দেখে নেয়া যাক চকলেট সস তৈরিতে কি কি লাগছে ;
উপকরণ;
কোকো পাউডার দেড় কাপ
পানি ২ কাপ
চিনি ২ কাপ
ভ্যানিলা এসেন্স সামান্য
লবণ সামান্য
প্রণালী;
একটি সসপ্যানে পানি, চিনি, কোকো পাউডার এবং লবণ একসাথে মিলিয়ে অল্প আঁচে জ্বাল দিন। অনবরত নাড়তে থাকো। সিরাপ ঘন হলে ও অল্প অল্প ফুটতে থাকলে সসপ্যান চুলা থেকে নামিয়ে ভ্যানিলা মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল চকলেট সস। এবার ফ্রিজে রেখে দিন।

