অনেকেই ইফতারিতে মিষ্টির চেয়ে ঝালটাই বেশি পছন্দ করেন। তাই তাদের জন্য অতি সহজেই ঘরে থাকা নিত্যদিনের উপকরণ দিয়ে তৈরি করুণ মাংস পিঠা। যা আপনার ইফতারকে করবে আরও বেশি আকর্ষণীয়।
মাংস পিঠা তৈরির উপকরণ নিচে দেয়া হলোঃ
উপকরণ;
পিঠার পুরের জন্য;
মুরগীর মাংস কিমা – ১ কাপ।
আলু কুচি – ১/২ কাপ।
টালা জিরার গুড়া – হাফ টেবিল চামচ।
গরম মসলার গুড়া – ১/২ টেবিল চামচ।
পিয়াজ কুচি – ৩ টেবিল চামচ।
জিরার গুড়া – ১/২ টেবিল চামচ।
ধনিয়া গুড়া – ১/২ টেবিল চামচ।
মরিচ গুড়া – ১ টেবিল চামচ।
হলুদ গুড়া – এক টেবিল চামচ।
আদা বাটা – ১/২ টেবিল চামচ।
রসূন বাটা – ১/২ টেবিল চামচ।
পিয়াজ বাটা – ১ টেবিল চামচ।
এলাচ – ২ টি।
দারুচিনি – ২ টুকরা।
গোলমরিচ, লবঙ্গ – ৪ টি।
কাঁচামরিচ কুচি – হাফ টেবিল চামচ।
সয়াবিন তেল- ৪ টেবিল চামচ।
তেজপাতা – ২ টি।
লবণ – স্বাদমত।
ডো এর জন্য;
কুসুম গরম পানি -১ কাপ।
ময়দা – ১ কাপ
চালের গুড়া – ৪ টেবিল চামচ।
বেকিং পাউডার – হাফ চামচ এর কম
তেল – পরিমাণ মত
লবন – স্বাদ মত
প্রস্তুত প্রণালীঃ
আলু কুচি, মাংস কিমা, টালা জিরার গুরা, গরম মশলার গুড়া, পিয়াজ কুচি, ধনিয়া গুড়া, কাঁচা মরিচ কুচি, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া, পিয়াজ বাটা, আদা বাটা, রসূন বাটা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি এবং লবণ স্বাদমত দিয়ে সব উপকরণ ভালোমত মিশিয়ে নিন। পাঁচ মিনিট মেয়োনেট করে রাখুন।
এবার একটি প্যান গরম করে সয়াবিন তেল দিয়ে দুটো তেজপাতা ছেড়ে দিন। এরপরে মেয়োনেট করা কিমা দিয়ে ভালোভেবে নেড়ে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে পাঁচ মিনিট ঢেকে রাখুন। এরপরে শুকনো হলে চুলা থেকে নামিয়ে নিন। খেয়াল রাখবেন মাংসের পুরে যাতে ভিজে ভাব না থাকে। এবার মাংসের পুরটাকে ভালোভাবে ঠাণ্ডা করুন (রুম টেম্পারেচার)।
প্রথমে একটি পাত্রে এক কাপ ময়দা, চার টেবিল চামচ চালের গুড়া, এক টেবিল চামচ সয়াবিন তেল, বেকিং পাউডার (হাফ টেবিল চামচের কম) এবং লবন স্বাদমত দিয়ে সব উপকরণ ভালোমত মিশিয়ে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মথে ডো তৈরি করুণ।এরপর দশ মিনিট ঢেকে রেখে দিন। এবার রুটির মত বেলে কুকিং কাঁটার দিয়ে কেটে গোল করে ছোট রুটির আকৃতি করে নিন (একটি বড় সাইজের রুটি দিয়ে চারটি রুটি কাঁটা যাবে)। এরপর একটি পাত্রে আলাদা করে ছড়িয়ে রাখুন। খেয়াল রাখবেন একটি রুটি অন্যটির সাথে মিশে না যায় (প্রয়োজনে হালকা ময়দা ছিটিয়ে দিন)। এবার রুটিগুলোর ভিতরে মাংসের পুর দিয়ে ছবিতে দেয়া পিঠার আকৃতির মত বানিয়ে নিন (প্রয়োজনে আপনাদের ইচ্ছেমত সেপে বানাতে পারেন)।
এবার ডুবো তেলে পিঠাগুলো ভেঁজে ইফতারিতে সাজিয়ে পরিবেশন করুন।
পেপার’স লাইফ/রসুই ঘর/ রাফিয়া রাফি
