ইফতারিতে ঠাণ্ডা ঠাণ্ডা খেজুরের লাচ্ছি




সারাদিন রোজা রাখার পর শরীরে শক্তি যোগাতে পানীয়র বিকল্প নেই। কিছু পানীয় আছে যা আপনি ঘরে বসেই তৈরি করে খেতে পারবেন আর ইফতারিতে পাবেন প্রাণজুড়ানো অনুভূতি। তেমনই একটি পানীয় হলো খেজুরের লাচ্ছি।
আসুন জেনে নেই কিভাবে এই বিশেষ লাচ্ছি তৈরি করবেন-
উপকরণ:
মিষ্টি দই           ৫০০ গ্রাম
খেজুর            ১০/১২ টি
গুঁড়ো দুধ         ১ কাপ
চিনি              পরিমাণমতো
বরফ            পরিমাণমতো
পানি             পরিমাণমতো
প্রণালি :
প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ, চিনি ও পানি একসাথে দিয়ে ভালো করে চিনি ও দুধ গলিয়ে মিশিয়ে রাখুন ১০ মিনিট। খেজুরের বীচি ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে মিষ্টি দই ও খেজুর গুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর দুধ, চিনি ও পানির মিশ্রণ ব্লেন্ডারে দিন ও ভালো করে ব্লেন্ড করে নিন। এবার বরফের টুকরো দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিন যাতে বরফ কুচি হয়ে মিশে যায় লাচ্ছির সাথে। এখন গ্লাসে ঢেলে উপরে বাদাম কুচি ও খানিকটা গুঁড়ো দুধ ছিটিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু লাচ্ছি।