ঈদের সকালে মিস্টিমুখ না করলে আমাদের ঈদটাই মাটি হয়ে যায়। তাছাড়া ঈদের সকালে মিস্টিমুখ করার রয়েছে গভীর তাৎপর্য। সব বাড়িতেই ফিরনি, হালুয়া, সেমাই, জর্দ্দার মত পরিচিত মিস্টিদ্রব্যের দেখা পাওয়া যাবে। তবে প্রথাগত মিস্টি জাতীয় খাবারের বাইরে গিয়ে ঈদের মেন্যুতে একটু ভিন্নতা আমরা সবাই চাই।
আর তাই ঈদের সকালে মিস্টিমুখ করতে ঈদের দিনের মেন্যুতে রাখতে পারেন আমের কুলফি। আসুন দেখে নেয়া যাক আমের কুলফি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
কনডেন্স মিল্ক ১ টিন
গুড়া দুধ ১ কাপ
ময়দা ১ টে চামচ
পেস্তা বাদাম কুচি ১০-১২ টি
ভ্যানিলা ফ্লেভার সামান্য
আম ৩ টি

প্রণালি:
কনডেন্স মিল্ক, গুড়া দুধ, ময়দা একসাথে মিশিয়ে নিন। এরপর জ্বাল দিতে থাকুন আর ঘন ঘন নাড়তে থাকুন। জ্বাল কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট চুলার উপর রাখুন। ঘন ঘন নাড়তে থাকুন। চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। এবার ফ্লেভার ও বাদাম কুচি দিন।
আমের মুখটা কেটে নিন। সাবধানে আমের বিচি বের করে নিন। লক্ষ্য রাখবেন ভিতরের আম যেন না বের হয়ে যায়।
এরপর সাবধানে আমের মধ্যে কুলফির মিশ্রনটি ঢেলে দিন। মুখটা কাটা অংশ দিয়ে ঢেকে দিয়ে ফ্রিজে রাখুন ৮ থেকে ৯ ঘন্টার জন্য।
ফ্রিজ থেকে বের করে একটু পানিতে ভিজিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিন। স্লাইস করে কেটে নিন, পরিবেশন করুন মজার আমের কুলফি আইসক্রিম।

