আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর । ঈদের দিনটিতে সবাই চায় বিশেষ কিছু তৈরি করতে। তাই আজকের দিনে নিয়ে এসেছি মাংসের তিনটি সহজ রেসিপি। আশা করছি এই আইটেম গুলো সবার ভাল লাগবে।
গরুর কড়াই গোস্ত
উপকরণ:
গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি আধা কাপ
হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
রসুন কোয়া ২/৩টি
মাংসের মসলা ১ চা চামচ
দারচিনি ও এলাচ ৩/৪ টুকরো
জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ
টক দই ১ কাপ
টমেটো কিউব ১ কাপ
তেজপাতা ২টি
তেল ১ কাপ
লবণ স্বাদমতো
প্রণালী:
প্রথমেই মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে মাংস, টক দই, লবণ ও সব মসলা একসঙ্গে ভালো করে মেখে ২০ মিনিট মেরিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। ৪ কাপ পরিমাণ পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে।
মাংস সিদ্ধ হয়ে আসলে ও মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কিউব হালকা বাদামী করে ভেজে মাংস কড়াইএ দিয়ে ২/৩মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে যাবে গরুর কড়াই গোস্ত।


মাটন বিরিয়ানী:
মাংসের জন্য:
মাটন ১ কেজি
আদাবাটা ১ টেবিল-চামচ
রসুনবাটা আধা টেবিল-চামচ
গোলমরিচ-গুঁড়া ৩,৪ চা-চামচ
আলু বোখারা ৫,৬টি
এলাচগুঁড়া আধা চা-চামচ
দারুচিনি গুঁড়া আধা চা-চামচ
জায়ফল ও জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
বিরিয়ানির মসলা ১ চা-চামচ
আলু ২টি (বড় কিউব করে কেটে নেওয়া)
ঘি ১/৪ কাপ
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
টক দই ১ কাপ
টমেটো সস আধা কাপ
কেওড়ার জল ২ চা-চামচ
তেল পরিমাণ মতো
কাঁচামরিচ ৭,৮টি
জর্দার রং সামান্য
লবণ স্বাদ মতো
প্রণালী:
একটি পাত্রে মাংস, টক দই, টমেটো সস, মরিচ, জায়ফল. জয়ত্রী, এলাচি, দারুচিনি গুঁড়া, আদা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কেওড়ার জল, ঘি, সামান্য জর্দার রং, পরিমাণ মতো তেল এবং অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখিয়ে তিন, চার ঘণ্টা মেরিনেইট করতে হবে। আলুগুলো সামান্য জর্দার রং আর লবণ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে।
মাংস মেরিনেইট হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে। রান্না শেষে ভাজাআলু ও আলু বোখারা দিয়ে মাখা মাখা করে নামিয়ে রাখতে হবে।
পোলাওয়ের জন্য:
বাসমতি চাল আধা কেজি (ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা)
ঘি ২ টেবিল-চামচ
দারুচিনি ১,২ টি
এলাচ ৩,৪ টি
লবঙ্গ ৩,৪ টি
শাহিজিরা ১/৪ চা-চামচ
আদাবাটা আধা চা-চামচ
কেওড়ার জল ১ চা-চামচ
তরল দুধ ১ কাপ
লেবুর রস ১ টেবিল-চামচ
লবণ স্বাদ মতো
চিনি সামান্য
পানি পরিমাণ মতো।
প্রণালী:
একটি সসপ্যানে তেল ও ১ টেবিল-চামচ ঘি দিয়ে গরম করে একে একে এলাচ, দারুচিনি, লবঙ্গ, শাহি জিরা, আদাবাটা দিয়ে একটু নেড়ে চাল দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি ও দুধ, লবণ, চিনি, কেওড়ার জল, লেবুর রস দিয়ে পোলাও রান্না করে নিন।
পোলাও রান্না হয়ে গেলে অর্ধেক তুলে নিয়ে মাটন ঢেলে দিয়ে বাকি পেঁয়াজ বেরেস্তা, ১ টেবিল-চামচ ঘি, কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে বাকি পোলাওটুকু উপরে দিয়ে ২০ থেকে ৩০ মিনিটের মতো দমে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মাটন বিরিয়ানী।

