বিকেলের নাস্তায় চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে চায়ের সাথে বিস্কুটের বিকল্প নেই। সাধারণত বিস্কুট আমরা বাইরে থেকেই কিনে থাকি। তবে চাইলেই ঘরে চুলায় বিস্কুট তৈরি করে টাক লাগিয়ে দিতে পারেন সবাইকে।
আসুন দেখে নেই বিস্কুট তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
মাখন ১০০ গ্রাম
চিনি গুঁড়ো ৬০ গ্রাম
তরল দুধ ১ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
কর্ণ ফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার ৩০ গ্রাম
ময়দা ১০০ গ্রাম
প্রণালী:
প্রথমে মাখন ও চিনি গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। ভাল করে মেশানোর পর এতে তরল দুধ দিয়ে আবার ভাল করে মেশান। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে আবার মেশান। এবার কর্ণ ফ্লাওয়ার এবং ময়দা দিয়ে ভাল করে মেশিয়ে ডো তৈরি করে নিন। এবার ডোটি একটি সুতি কাপড় দিয়ে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এবার প্রেসার কুকারে দুই কাপ লবণ দিন। লবণের উপর এবার কুকারের প্লেটটি দিয়ে ৩০ মিনিট গরম করতে দিন। আপনি যদি ওভেনে বিস্কুট তৈরি করতে চান তবে ১০০ সেন্ট্রিগ্রেডে ১০ মিনিট ওভেন গরম করতে দিন। এবার ডো মোটা করে প্রায় ১ ইঞ্চি মোটা করে বেলে নিন। কাটার দিয়ে পছন্দ মত শেপের বিস্কুট কেটে নিন।
এবার একটি ট্রে বা অ্যালুমিনিয়ামের প্লেটে কাগজ দিয়ে তার ওপর বিস্কুটগুলো দিন। এবার ট্রেটি ১০ মিনিটের জন্য প্রেসার কুকারে দিয়ে দিন। ওভেনে ১৮০ সেণ্ট্রিগ্রেডে ১০ মিনিটের জন্য ব্রেক করতে দিন। ১০ মিনিট পর পেয়ে যান বেকারির মত বিস্কুট।

