করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৭ বাংলাদেশির মৃত্যু



বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে মোট ১৪৭ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেল।

মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন রউফ আহমেদ, মোহাম্মদ আব্দুল হক অতুল, তাজুল ইসলাম, মোহাম্মদ রহমান, আবু তাহের, ফরিদ উদ্দিন (ভার্জিনিয়া) ও আমীরুন্নেসা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমছে নিউইয়র্কে। গভর্নর অ্যান্ড্রু কুমো ১৫ এপ্রিল জানান, আগের দিন অঙ্গরাজ্যে ৬০৬ জনের মৃত্যু হয়। আর ১ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হন।

গত কয়েক সপ্তাহের তুলনায় এক দিনে নিউইয়র্কে করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই সংখ্যাকে অবস্থার উন্নতি হিসেবে দেখা হচ্ছে।