করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল



করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল
Medical staff are seen outside Princess Margaret Hospital in Hong Kong on February 4, 2020. - Hong Kong on February 4 become the second place outside of the Chinese mainland to report the death of a patient being treated for a new coronavirus that has so far claimed more than 400 lives. (Photo by Anthony WALLACE / AFP) (Photo by ANTHONY WALLACE/AFP via Getty Images)


মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২০৮৭ জনে  দাড়িয়েছে। ২০০টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২২৪ জন। মারা গেছেন ২৪ হাজার ৮৭ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২৪ হাজার ৩২৬ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে, ৮৫,৫৯৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। যা ইতালির থেকেও বেশি।

সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে এক লাখ ২০ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫৭ জন। ইতালিতে ১০ হাজার ৩৬১ ও স্পেনে সাত হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন;

নবজাতকের জন্ম, করোনাভাইরাস থেকে রক্ষায় রং চা পানের পরামর্শ!

আরো যে তিনটি লক্ষণে প্রকাশ পাচ্ছে করোনা

২ হাজার বছর আগেই করোনার ভবিষ্যৎবাণী, বলা হয়েছিল চিকিৎসাও!

চীনের দেওয়া করোনা প্রতিরোধ সামগ্রী ঢাকায় পৌঁছেছে

আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র