ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যান বলছে, কিছুটা স্বস্তিতে রয়েছেন উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যের মানুষ। যার মধ্যে ৫ রাজ্য সম্পূর্ণ করোনা মুক্ত। বাকি ৩ রাজ্যের পরিস্থিতিও নাকি আয়ত্বে। এর কারণ হিসেবে তারা বলছেন শুটকি মাছ দিয়ে তৈরি কম তেল মশলার গোদক নামে একটি খাবারই নাকি তাদের বাচাচ্ছে এই মহামারি থেকে। সবজির সাথে শুঁটকি মিলিয়ে তৈরি করা হয় এই খাবারটি।
হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে চাইলেই এই খাবারটি কিন্তু তৈরি করা যায়। আসুন দেখে নেই এই গোদক রান্নায় কি কি লাগছে;
উপকরণ;
চ্যাপা শুটকি বা সিদল ৫-৬ টি
বরবটি ২০০ গ্রাম
আলু মাঝারি আকারের ২ টি
কাঁচামরিচ ৬-৭ টি
লবন স্বাদমতো
হলুদ সামান্য
প্রণালি;
শুটকিগুলো খুব ভালভাবে ধুয়ে নিন। আলু ও বরবটি কেটে নিন। এবার চার কাপ পানিতে সব উপকরণগুলো সেদ্ধ করুন। সব উপকরণ সিদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিন। এবার আলু ও বরবটিগুলো ভর্তা করুন। তবে খুব মিহি করে ভর্তা করা যাবে না। খেয়াল রাখবেন যেন এগুলো কিছুটা আস্ত থাকে। এবার ছেকে রাখা পানিটা আবার মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন। পানিটা হালকা ঘন হয়ে গেলে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল গোদক।

