গ্রীষ্মকাল শুরু হতে না হতেই তীব্র গরম পড়তে শুরু করেছে। গরমে তরমুজ সবচেয়ে উপযুক্ত ফল। এতে প্রায় ৯৫ শতাংশ পানি। তাই শিশু এবং যারা অতিরিক্ত রোদে থাকেন তাঁদের জন্য তরমুজ খুবই উপযুক্ত ফল।
তবে অনেকসময় তরমুজের বীচির কারণে অনেকেই খেতে চান না। এক্ষেত্রে তরমুজের ঠাণ্ডা জেলী হতে পারে আপনার সহজ সমাধান। আসুন দেখে নেই তরমুজের জেলী তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
তরমুজের রস ২ কাপ
চিনি স্বাদ মতো
চায়না গ্রাস ৫ গ্রাম
লেবু ৪ টি (লেবুর আঁশ এবং রস ফেলে শুধু খোসা)
প্রণালী;
চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। চুলায় হাড়ি বসিয়ে তরমুজের রস দিয়ে দিন। বুদবুদ উঠতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে নেড়ে নিন।
৫ মিনিট জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন। এবার লেবু মাঝামাঝি কেটে আঁশ এবং রস ফেলে দিন। এবার সাবধানে রসটুকু ঢালুন। ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমিয়ে নিন। জেলী জমে গেলে ধারালো ছুড়ি দিয়ে কেটে নিন। চাইলে কালো তিল ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল তরমুজের জেলী।

