বাচ্চাদের খুবই পছন্দের একটি বিস্কুট ওরিও। অনেক বড়রাও এই বিস্কুটটি বেশ পছন্দ করে। কিন্তু সবসময় তো বাইরে থেকে কিনে আনা সম্ভব নয়। তাই ঘরে বসেই এই বিস্কুটটি তৈরি করে নেয়া যায়।
আসুন দেখে নেই ঘরে ওরিও বিস্কুট তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
কোকো পাউডার দেড় কাপ
ময়দা দেড় কাপ
বেকিং পাউডার ১/২ চা চামচ
লবণ সামান্য
মাখন ১ কাপ (মাখন)
কাস্টার্ড সুগার সামান্য
ব্রাউন সুগার ১/২ কাপ
ডিম ১ টা
ডিমের কুসুম ১ টা
ভ্যানিলা ১ চা চামচ
ক্রিমের জন্য
পানি ৬ টেবিল চামচ
গ্লিসারিন ১ টেবিল চামচ
কর্ণ সিরাপ ১ টেবিল চামচ
জিলেটিন ১ চা চামচ
আইসিং সুগার ২২৫ গ্রাম
প্রণালী;
সবগুলো উপকরণ মিশিয়ে নরম ডো তৈরি করুন। এবার এই ডো টি সমান দুইভাগে ভাগ করে নিন। আধাঘণ্টার জন্য একটি র্যাপিং পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজ থেকে বের করে বেকিং শিটের উপর রেখে এক ইঞ্চির চারভাগের একভাগ পুরু রুটি তৈরি করুন। এই রুটি গুলো থেকে পছন্দমত আকারে বিস্কুটের আকার দিন। এবার একটি সসপ্যানে বালি বা লবণ নিয়ে চুলায় গরম করে নিন। এবার একটি বেকিং ট্রেতে বেকিং শিট বিছিয়ে বিস্কুটগুলো ওই সসপ্যানে দিন। ৪৫ মিনিট অপেক্ষা করুন। ওরিও বিস্কুট তৈরি।
একটি বাটিতে ১ টেবিল চামচ পানিতে জিলেটিন ভিজতে দিন। – একটি প্যানে আইসিং সুগার, সিরাপ ও পানি ভালো করে গুলিয়ে চুলায় জ্বাল দিতে থাকুন। ফুটে ওঠার পর ২-৩ মিনিট জ্বাল দিয়ে একটি ঠাণ্ডা পানি ভর্তি পাত্রে প্যানটি রাখুন যাতে তাৎক্ষণিকভাবে রান্না বন্ধ হয়। – একটি প্যানে পানি গরম করে এর ওপর ভিজিয়ে রাখা জিলেটিনের বাটি দিয়ে গরম করে জিলেটিন গলিয়ে নিন। – এবার আইসিং সুগারে জিলেটিন ও এডিবল গ্লিসারিন দিয়ে মিশিয়ে নিন। – একটি প্লাস্টিকের পেপার বিছিয়ে এতে আইসিং ঢেলে নিন এবং ফোল্ড করতে থাকুন যতোক্ষণ না এটি পেস্টের মতো শক্ত হয়ে আসে। – এবার প্ল্যাস্টিকে পেঁচিয়ে আইসিংটি ডীপফ্রিজে সেট হওয়া পর্যন্ত রেখে দিন।এবার বের করে রুটির মত বেলে ওরিও বিস্কুটের আকারে কেটে দুটি বিস্কুটের মাঝখানে বসিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে তৈরি ওরিও বিস্কুট।

