ঘরেই তৈরি করুন কোল্ড কফি




গরম চা কিংবা কফির বদলে ঠান্ডা চা-কফি খাওয়ার জন্য অনেকে খাবারের দোকানগুলোতে ভিড় জমান। তাছাড়া গরমে প্রশান্তি দিতে কোল্ড কফির জুড়ি নেই। তাই বলে সবসময় বাইরে গিয়ে এই কোল্ড কফি খাওয়া সবসময় সম্ভব হন না। চিন্তা নেই! আজকের রেসিপির মাধ্যমে ঘরেই কোল্ড কফি তৈরি করতে পারবেন।
আসুন দেখে নেই ঘরেই কিভাবে কোল্ড কফি তৈরি করা যায়;
উপকরণ
ঠান্ডা দুধ ২ কাপ
ইনস্ট্যান্ট কফি পাউডার ৩ চা চামচ
চিনি ২ টেবিল চামচ
ঠান্ডা পানি ১ কাপ
ক্রিম ২ টেবিল চামচ
বরফকুচি পরিমাণমতো
প্রণালি:
কিছু পানি নিয়ে কফি পাউডার ও চিনি ভালভাবে মিশিয়ে নিন। এবার পানি গরম করে মিশ্রণটি দিয়ে দিন। এরপর নামিয়ে ঠান্ডা করুন। মিশ্রণটি ব্লেন্ডারে নিয়ে এর সঙ্গে দুধ মেশিয়ে ব্লেন্ড করুন। ক্রিম ও বরফ কুচি দিয়ে আবার ব্লেন্ড করুন। কাপে নামিয়ে কিছুটা কফি গুঁড়ো দিয়ে পরিবেশন করুন।