ডালভাজা বা মুগডাল ভাজা আমরা সবাই খেতে পছন্দ করি। ছোটবেলা থেকে এই খাবারটি আমাদের ভীষণ পছন্দ। তাছাড়া এই ঠাণ্ডা আবহাওয়ার সাথে হালকা স্নাক্স হিসেবে এই খাবারটি অসাধারণ।
খাবারটি দোকান থেকে কিনে খেতেই আমরা অভ্যস্ত। তবে খুব সহজেই ঘরেই এই খাবারটি তৈরি করা যায়। আসুন দেখা যাক ঘরেই ডালভাজা তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
মুগ ডাল ১ কাপ
লবন সামান্য
বিট লবণ সিকি চামচ
টেস্টিং সল্ট সিকি চামচ
মরিচ গুঁড়া মিশানো সিকি চামচ
তেল ভাজার জন্য
চাট মশলা ১ চা চামচ
বেকিং সোডা সামান্য
প্রণালী;
মুগ ডাল বেছে ধুয়ে নিন। লবণ, খাবার সোডা ও সামান্য পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। মুগ ডাল ভিজে নরম হলে কড়াইয়ে ডুবো তেলে ভাজার মত তেল নিন। ডালগুলো ঝাঁঝরিতে নিয়ে মৃদু আঁচে ভাঁজতে থাকুন। ডাল মচমচে ও লালচে ভাব হওয়ার আগে নামিয়ে টিস্যু পেপারের উপর রাখুন। অতিরিক্ত তেল শুষে গেলে বাকি মশলাগুলো মিশিয়ে মজাদার ডালের ভাজা পরিবেশন করুন।

