মেক্সিকোর খুব জনপ্রিয় একটি খাবার নাচোস। বাংলাদেশে বিভিন্ন ফুড কোর্টে পাওয়া যাচ্ছে এই খাবারটি। তবে বাড়িতেই তৈরি করা যায় এই জনপ্রিয় খাবার।
আসুন দেখে নেই নাচোস তৈরিতে কি কি লাগছে;
নাচোস চিপসের জন্য;
ময়দা ১ কাপ
সুইট কর্ণ ১/২ কাপ
চিলি পাউডার ১ চা চামচ
অরিগানো ১/২ চা চামচ
লবন স্বাদ মত
পানি ১/২ কাপ
সালসার জন্য;
টমেটো ১কাপ
ধনেপাতা ১ মুঠো
পেয়াজ কুচি ১ টেবিল চামচ
রসুন ২ কোয়া
লেবুর রস ১ টেবিল চামচ
গোলমরিচ সামান্য
কাঁচা মরিচ ১ টি
চিনি ১ চা চামচ
প্রণালি
প্রথমে সুইট কর্ণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ময়দার সাথে চিলি পাউডার, অরিগানো, লবন মিশিয়ে নিন। এখন সুইট কর্ণ দিয়ে মেখে অল্প অল্প পানি দিয়ে ডো করে নিন। ডো টা একটু শক্ত হবে। (পানি কম বেশি লাগতে পারে) এখন রুটি বেলে ত্রিভুজ শেপে কেটে নিন। ডুবো তেলে ভেজে নিন।
সালসার জন্য টমাটোগুলোকে হালকা সিদ্ধ করে ছিলে কেটে নিন। এখন ব্লেন্ডারে সব উপকরন একসাথে ব্লেন্ড করে নিন। খুব মিহি হবে না।
ফিলিং এর জন্য
সালসা রেসিপিতে দেয়া হয়েছে
চিকেন / বিফ কিমা ১ কাপ ( আদা, রসুন দিয়ে সিদ্ধ করা)
অলিভ(ক্যান) কুচি ২ টেবিল চামচ
টমেটো কুচি ২ টেবিল চামচ
কিডনি বিন(ক্যান) ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
চীজ (গ্রেট) ১/২ কাপ
ধনেপাতা কুচি স্বাদমত
তেল ১ টেবিল চামচ
প্রণালি
প্যানে তেল গরম করে সিদ্ধ চিকেন/ বিফ কিমা একটু নেড়ে সালসা সস, কিডনি বিন(পানি ঝরানো), পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কিডনি বিন দিয়ে ২ মিনিট ভেজে নিন। একটা ট্রেতে নাচোস চিপসগুলা ছড়িয়ে তাতে ভাজা কিমা ,অলিভ কুচি,টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চীজ , ধনেপাতা কুচি ছড়িয়ে ওভেনে ১৬০ ডিগ্রিতে ৫-১০ মিনিট (চীজ না গলা পর্যন্ত) বেক করুন। ব্যাস তৈরি হয়ে গেল নাচোস। সালসা সস দিয়ে পরিবেশন করুন মেক্সিকোর জনপ্রিয় এই খাবার।

