প্রতিদিনই নাস্তা নিয়ে গৃহিণীদের চিন্তায় থাকতে হয়। তাই স্বল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন আলু পরাটা। যা রমজানে ইফতারের উপদান হিসেবেও দারুণ উপভোগ্য এবং সুস্বাদু।
আসুন জেনে নেই আলু পরাটা বানাতে কি কি লাগছে;
উপকরণঃ
আলু সিদ্ধ – ১ কাপ।
টালা জিরার গুড়া – হাফ টেবিল চামচ।
গরম মসলার গুড়া – ১/২ টেবিল চামচ।
পিয়াজ কুচি – ২ টেবিল চামচ।
ধনিয়া পাতা কুচি – ২ টেবিল চামচ।
কাঁচামরিচ কুচি – হাফ টেবিল চামচ।
সরিষা তেল- ১ টেবিল চামচ।
কুসুম গরম পানি -১ কাপ।
ময়দা – ১ কাপ
বেকিং পাউডার – হাফ চামচ এর কম
তেল – পরিমাণ মত
লবন – স্বাদ মত
প্রণালী
প্রথমে একটি পাত্রে এক কাপ ময়দা, এক টেবিল চামচ সয়াবিন তেল, বেকিং পাউডার (হাফ টেবিল চামচের কম) এবং লবন স্বাদমত দিয়ে সব উপকরণ ভালোমত মিশিয়ে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মথে পাঁচটি ডো তৈরি করুণ (রেগুলার পরাটার মত)। এরপর দশ মিনিট ঢেকে রেখে দিন।
আলু সিদ্ধ, টালা জিরার গুরা, গরম মশলার গুরা, পিয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, সরিষার তেল, লবণ স্বাদমত দিয়ে সব উপকরণ ভালোমত মিশিয়ে নিন। যাতে অতি সহজেই গোল করা যায়। এবার পুরগুলোকে পাঁচটি ভাগে ভাগ করে নিন।
ময়দার ডো গুলো চ্যাপ্টা করে ভিতরে আলুর পুর দিয়ে ভালোভাবে কোল্ড করুন। এরপর হাতের তালুতে নিয়ে হালকা চাপ দিয়ে সেট করে নিন। যাতে আলু ময়দার ডোরের বাহিরে চলে না আসে। এবার ডো এর দু পাশে ময়দা ছিটিয়ে রুটির মত বেলে গোল করে নিন। যার আকৃতি রেগুলার রুটির চেয়ে হালকা পুরু হবে। এরপর প্যানে গরম করে নিন। রুটির মত করে প্রথমে দুই পিঠ হালকা করে ভেজে নিন। এবার কুকিং ব্রাশ দিয়ে পরাটার দুই পাশে তেল ব্রাশ করে ভালোমত ভেজে নিন। এবার গরম গরম আলু পরাটা টমেটো সস/সালাদ দিয়ে পরিবেশন করুন।
পেপার’স লাইফ/রসুই ঘর/ রাফিয়া রাফি
