চিকেন কাটলেট, ভেজিটেবল কাটলেট, ডিমের কাটলেট বা ব্রেড কাটলেট আমরা সবাই তৈরি করি। নতুন স্বাদের জন্য কিছু উপকরণ এ দিক ও দিক করে বানিয়ে ফেলুন চিঁড়ার কাটলেট। এই সুস্বাদু চটজলদি রেসিপি সব বয়সেরই উপযোগী।
আসুন দেখে নেই চিঁড়ার কাটলেট তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
চিঁড়া ১০০ গ্রাম
সেদ্ধ আলু ২ টি মাঝারি
পেঁয়াজ কুচি ১/২ কাপ
মরিচ কুচি ১ চামচ
কিসমিস ১০ গ্রাম
লবণ,চিনি স্বাদ মতো
ময়দা ১ কাপ
চাট মশলা স্বাদমতো
তেল ভাজার জন্য
প্রনালি
চিড়া ভাল ভাবে ধুয়ে নিন। এতে চিড়া ফুলে উঠবে। অন্য একটি পাত্রে সেদ্ধ করা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, কিসমিস, নুন, চিনি, চাট মশলা দিয়ে ভাল করে মেখে রাখুন। এ বার মিশ্রণটির সঙ্গে চিঁড়া এবং সামান্য ময়দা দিয়ে মাখুন।
চপ বা কাটলেটের আকারে গড়ে তেলে লাল করে ভেজে নিন। টোম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন।

