বিশেষ দিন মানেই একটু বাড়তি কিছু। তাই নিজের খেয়াল রাখাটাও এই ক্ষেত্রে জরুরী হয়ে পড়ে। ঈদের দিনটিতেও থাকে নানান রকমের কাজ তাই এ দিনটিতে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। এজন্যই আগেভাগে নিজেকে তৈরি করে নেয়া উত্তম।
ঈদের দিনটিতে নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখার জন্য ঈদের আগের দিনটি বেছে নিতে পারেন। দিনশেষে সব কাজের পর একটু নিজেকে তৈরি করে নিতে পারেন ঈদের দিনের জন্য।
ঈদের আগের দিনে এই কাজ গুলো করলে ঈদের দিন প্রানবন্ত থাকতে পারবেন;
১) প্রথমে মুখে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।
২) এরপর ফেস স্ক্রাবার দিয়ে ২/৩ মিনিট মুখের ত্বক স্ক্রাব করে নিন। স্ক্রাবার ব্যবহার করবেন নিচ থেকে ওপর মোশনে। ম্যাসাজ করা শেষ হয়ে গেলে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে লেবুর রসে সামান্য চিনি গলিয়ে নিয়ে প্রাকৃতিক স্ক্রাবার দিয়ে স্ক্রাব করতে পারেন।
৩) মুখ ধুয়ে মুছে নিয়ে একটি ম্যাসেজ ক্রিম দিয়ে ৫ মিনিট একইভাবে মুখের ত্বক ম্যাসাজ করে নিন। এবং একটি টিস্যু দিয়ে মুখ মুছে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪) এরপর মুখ ভালমত মুছে ভালো কোন মাস্ক বা ফেস প্যাক, যা আপনার ত্বকের জন্য উপকারী তা লাগিয়ে ফেলুন। ঘরে মাস্ক তৈরি করতে চাইলে ১ টি পাকা কলা, ১ চা চামচ মধু এবং ১ টেবিল চামচ কাঁচা দুধ একসাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে লাগান।
৫) ২০/২৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৬) মুখ ভালো করে ধুয়ে মুছে নিয়ে ভালো একটি ময়েসচারাইজার লাগিয়ে ত্বকের যত্ন শেষ করুন।
হাত-পায়ের যত্ন
ত্বকের পাশাপাশি হাত পায়েরও সমপরিমাণ যত্ন নেয়া উচিৎ। এতে করেই আপনার সৌন্দর্্য পরিপূর্ণতা লাভ করবে।
১) হাত পায়ের যত্নের জন্য একটি বড় পাত্রে হাল্কা গরম পানি, সামান্য শ্যাম্পু, ১ চিমটি লবন এবং ১ কাপ ভিনিগার মিশিয়ে তাতে হাত পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন।
২) এরপর ভালোমত হাত পা মুছে নিয়ে একটি বাটিতে মুলতানি মাটি, সামান্য লেবুর রস এবং পানি দিয়ে পেস্টের মতো তৈরি করুন। এরপর তা হাতে ও পায়ে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩) শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে ফেলুন। এরপর ভালো কোনো বডি লোশন লাগিয়ে দিন।
ত্বক ও হাত-পায়ের বিশেষ যত্নের মধ্য দিয়ে নিজেকে ফুটিয়ে তুলুন বিশেষ দিনে।

