গরম চা কিংবা কফির বদলে ঠান্ডা চা-কফি খাওয়ার জন্য অনেকে খাবারের দোকানগুলোতে ভিড় জমান। তাছাড়া গরমে প্রশান্তি দিতে কোল্ড কফির জুড়ি নেই। তবে সবসময় একই ধরণের কফি খেতে বিরক্ত লাগে। তবে এই কোল্ড কফিটি আপনার স্বাদ বদলে সবচেয়ে ভাল সঙ্গী হতে পার।
আসুন দেখে নেই এই কফিটি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
কফি ১ চা চামচ
চিনি ১ টেবিল চামচ
ঠান্ডা দুধ ২ কাপ
ভ্যানিলা আইসক্রিম ১ স্কুপ
কাজুবাদাম ৫-৬ টি
এলাচ গুঁড়ো অল্প
প্রণালি;
হাফ কাপ গরম জলে কফি ও চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সিতে দুধ, এলাচ গুঁড়ো, বাদাম গুঁড়ো ও কফির মিশ্রণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার বড় গ্লাসে মিশ্রনটি ঢেলে ওপরে আইসক্রিম দিতে হবে। ব্যাস কোল্ড কফি রেডি।

