সিঙ্গাপুরে এক দিনেই করোনায় আক্রান্ত ২০৯ বাংলাদেশি



প্রাণঘাতী করোনায় এবার সিঙ্গাপুরে একদিনেই নতুন করে ২০৯ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে। গত সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৭৮ জন বাংলাদেশি।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১৮ জন, চিকিৎসারত অবস্থায় হাসপাতালের ভর্তি রয়েছেন ১ হাজার ১৫৮ জন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৯ জন, সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮৬ জন।

সিঙ্গাপুরের স্য সুই হক স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক ইক ইন টিও বলেন, সিঙ্গাপুরে শ্রমিক ডরমিটরিতে যা হয়েছে, সেটা অন্যান্য অনেক দেশেও ঘটতে পারে। বিশেষ করে স্বল্পোন্নত বা মধ্যমাপের অর্থনীতির দেশগুলোতে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করার কারণে নিয়ন্ত্রণহীন সংক্রমণ ঠেকাতে কী করা যেতে পারে সে ব্যাপারে সরকারগুলোকে দ্রুত স্বচ্ছতার সাথে ব্যবস্থা নিতে হবে।

পেপার’স লাইফ/প্রবাস