সুস্থতায় কাঁচা হলুদের আচার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চারিদিকে এখন করোনা ভাইরাসের প্রকোপ। এসময় ছোট বড় সবারই একটু বাড়তি যত্নের প্রয়োজন। বাহ্যিক যত্নের পাশাপাশি রোজকার খাদ্যাভাসেও বেশ কিছু নতুন খাবার যোগ করতে হয়।

আর এমনই একটি খাবার কাঁচা হলুদ ও আদার মিক্স আচার। এই খাবারটি আপনার রুচি বৃদ্ধির সাথে সাথে সর্দি কাশির হাত থেকেও আপনাকে রক্ষা করবে।

আসুন দেখে নেই কাঁচা হলুদের আচার তৈরিতে কি কি লাগছে;

উপকরণ;
কাঁচা হলুদ                          ২৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে কুচি করে নেয়া)
আদা                                 ১০০ গ্রাম (খোসা ছাড়িয়ে কুচি করে নেয়া)
কাঁচা মরিচ                         ১০/১২ টি
রসুন বাটা                         ১ চা চামচ
রসুন কোয়া                        ৮/১০ টি
তেঁতুল                              ১০০ গ্রাম (কাথ্ব বেড় করে নেয়া)
মরিচের গুড়ো                    ১ চা চামচ
পাঁচফোড়ন                        ১ টেবিল চামচ (টেলে গুড়ো করে নেয়া)
সরিষা বাটা                        ২ টেবিল চামচ
সরিষার তেল                     আধা কাপ
লবণ                                স্বাদমত
চিনি                                ৪ টেবিল চামচ
প্রণালি;
একটি পাত্রে তেল গরম করে নিতে হবে। এবার তেলে প্রথমে সরিষা বাটা ও রসুন বাটা দিয়ে একটু নেরে নিতে হবে। এবার হলুদ ও আদা দিন। কিছুক্ষন পরে এতে লবণ, রসুন কোয়া, মরিচের গুড়া ও চিনি একে একে দিয়ে দিতে হবে। এবার এতে তেঁতুলের কাত্ব দিন। আচারের আদা ও হলুদ এতক্ষণে পুরোপুরি  সিদ্ধ হয়ে যাবে। এবার মরিচ গুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর মরিচগুলো নরম হয়ে যাবে। চুলা থেকে নামানোর ৫ মিনিট আগে পাঁচফোড়নের গুড়া ছড়িয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল কাঁচা হলুদের আচার। এবার একটি কাচের বয়ামে আচার সংরক্ষণ করুন। মাঝে মধ্যে রোদে দিন। এভাবে তৈরি আচার প্রায় ১ বছর ভাল থাকবে।