এবার সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
এ নিয়ে তিন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। মঙ্গলবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১শ’ ১০।
এমতাবস্থায় একপ্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন বাসিন্দারা। কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসীরা। এমনকি অর্থসংকটে, চেয়েছেন মানবিক সহায়তা।
প্রবাসীদের দূরাবস্থার বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার মেহেদী হাসান বলেন, বিষয়টি নিয়ে ঢাকাতে যোগাযোগ করা হচ্ছে।
এছাড়াও, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হজের পরিকল্পনা না করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
পেপার’স লাইফ/নিউজ/প্রবাস

