আজ ১৩ জুলাই ২০২০, সোমবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
আপনার কোনো কাজ অন্যের মনে ছাপ ফেলবে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। বন্ধুর সাহায্য পাবেন। ধর্মে আগ্রহ বাড়বে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ঘর-পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারেন। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। পাওনা আদায়ে বিলম্ব। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকবে। কোথাও ঘুরতে যেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য পাবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কোনো পরিকল্পনায় অগ্রগতি। অর্থাগমের সুযোগ। পুরনো সমস্যা কিছুটা মিটবে। ধর্মে আগ্রহ বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তির সাহচর্য ও সাহায্য লাভ। শরীরের যত্ন নেবেন।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
দীর্ঘদিনের কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। নতুন কিছু করার সুযোগ আসবে। প্রেমে আন্তরিকতা বাড়বে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি। সুযোগের সদ্ব্যবহার করুন।
বৃষ : ২১ মার্চ-২০ এপ্রিল
শুভ যোগাযোগে মানসিক প্রফুল্লতা। ভালো কাজে সুনাম বৃদ্ধি। কারো সঙ্গে মতান্তর ঘটবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। ব্যবসায়ীদের আয়ের সুযোগ আসবে। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন।
মিথুন : ২১ মে-২০ জুন
কর্মক্ষেত্রে আশার সঞ্চার। গৃহপরিবেশ শুভাশুভ মিশ্র। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক লেনদেনে মনোযোগী হোন। রাগ পরিহার করুন।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
পুরনো সমস্যা কিছুটা মিটবে। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। কোনো বন্ধুর সহযোগিতার আশ্বাস পাবেন। শিক্ষার্থীদের একাগ্রতার অভাব। সাময়িক শরীরিক অসুস্থতা।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
কোনো কাজের দায়িত্ব নিতে হবে। বিদেশ থেকে শুভ সংবাদ পাবেন। ঘনিষ্ঠ কারো জন্য দুশ্চিন্তা। ব্যবসায় জটিলতা দূর হবে। শরীরের যত্ন নিন। মন ভালো রাখুন।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
কারো সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। অন্যের কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। দৃঢ় মনোবলে শত্রু পরাভূত। ইতিবাচক মনোভাবে লাভবান হবেন।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যৌথ কাজে অগ্রগতি। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ। বাড়তি খরচ নিয়ে চিন্তা। বন্ধুর ইতিবাচক প্রস্তাবে স্বস্তি পাবেন। আবেগ পরিহার করুন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
অতীতের ঘটনা মনে চাপ সৃষ্টি করতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন। অন্যের মন রক্ষার জন্য ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না। ন্যায়-অন্যায়ের প্রশ্নে দৃঢ় ভূমিকা নিন।

