১৮ জুন, আজকের রাশিফল


রাশিফল #paperslife
রাশিফল


কেমন কাটবে আপনার এই দিনটি। জেনে নিন এখনই আজকের রাশিফল :

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
কাজের জটিলতা দূর হবে। মানসিক অস্থিরতা জাগবে। শিক্ষার্থীদের একাগ্রতার অভাবে ভালো ফল আসবে না। আর্থিক লেনদেনে মনোযোগী হোন। মনের লেনদেনে ঝামেলা আছে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারেন। মানসিক অস্থিরতায় কাজে বিঘ্ন। কর্মপ্রার্থীদের নতুন যোগাযোগ। ভালো কাজে সুনাম বৃদ্ধি। কারো সঙ্গে মতান্তর ঘটবে। সুসময়ের অপেক্ষায় থাকুন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
মানসিক স্থিরতা নষ্ট। অপ্রিয় কথায় শত্রু বৃদ্ধি। বন্ধু সহযোগিতার হাত বাড়াবে। একটু কৌশলী হলে পরিবেশ নিয়ন্ত্রণে আসবে। রাগ পরিহার করে প্রিয় গানটি শুনুন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
শুভ যোগাযোগে মানসিক প্রফুল্লতা। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। ব্যবসায়ীদের নতুন সুযোগ কাজে লাগবে। বাড়তি উপার্জনের সম্ভাবনা। প্রিয়জনের স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ। টেনশন হলে মেডিটেনশন করুন।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
দিনটি সম্ভাবনাময়। অর্থের যোগ ভালো। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায় জটিলতা দূর হবে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। ব্যবহার ভালো করলে লাভ হবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে
পরিবেশ অনুকূলে থাকবে। পেশাগত কাজে সাফল্য পাবেন। সমস্যা সমাধানের পথ পাবেন। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কিছু সমস্যা থাকবে। নিজস্ব বুদ্ধি কাজে লাগালে সব ঠিক হয়ে যাবে।

মিথুন : ২১ মে-২০ জুন
কর্মস্থলে জটিলতা বৃদ্ধি। আর্থিক অবস্থা ভালো। ব্যাবসায়িক চিন্তা থাকবে। বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। দৃঢ় মনোবলে শত্রু পরাভূত হবে। ইতিবাচক মনোভাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখুন। কল্যাণ হোক।

কর্কট : ২১ জুন-২১ জুলাই
কাজে মনোযোগ থাকবে। সুযোগ হাতছাড়া হতে পারে। অন্যের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে। কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা। অর্থপ্রাপ্তিতে বিলম্ব। রোগকে উপেক্ষা করবেন না। বিশ্রাম নিন।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
বেকারদের কাজের যোগাযোগ হবে। অর্থ অপচয়ের আশঙ্কা। সন্তান নিয়ে দুশ্চিন্তা। গুরুজনের স্বাস্থ্যের অবনতি। অর্থপ্রাপ্তিতে বিলম্ব। ঘাবড়ে গেছেন? সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। ভয় পাবেন না।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
সামাজিক যোগাযোগ বাড়বে। দূরদেশ থেকে ইতিবাচক সংবাদ আসবে। সংসারের বিবাদে কাজের প্রতি অনীহা। পাওনা আদায়ের চেষ্টা করুন। স্ববিরোধী কাজে হাত দেবেন না।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সারা দিন ব্যস্ততায় কাটবে। ভুলের কারণে জটিলতা। সময়মতো কাজ সম্পন্ন হবে না। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি। ঘরে ও কর্মস্থলে মাথা ঠাণ্ডা রেখে চলুন। আনন্দে থাকুন। প্রকৃতি আনন্দ পছন্দ করে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
নতুন যোগাযোগ শুভ। প্রতিকূল পরিবেশের মধ্যেও ভালো সংবাদ পাবেন। প্রেমে হতাশা। বাড়তি খরচে চিন্তা। আটকে থাকা কাজের অগ্রগতি। বিতর্কে যাবেন না। মানুষকে ভালোবাসুন।