২ জুলাই, আজকের রাশিফল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আজ ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার।  চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

প্রেমে ভাবপ্রবণতা বাড়তে পারে। একাধিক পথে আয় করতে যাওয়া মানে বিপদ বাড়বে আজ। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। ব্যবসার দিকে ভালো সুযোগ আসতে পারে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

সকালের দিকে প্রেমিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসার জন্য খরচ নিয়ে চিন্তা। বুদ্ধি দিয়ে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। শরীরের কোনও যন্ত্রণা থেকে রোগ বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।

মিথুন : ২১ মে-২০ জুন 

বাড়তি কোনও স্থান থেকে আয় আসবে, কিন্তু ভয় বাড়বে। লজ্জার কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। মায়ের সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

সকালের দিকে কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। প্রতিবেশীর জন্য কোনও অশান্তি থেকে রক্ষা। বাইরের কোনও লোকের জন্য বাড়িতে সমস্যা। রক্তচাপ বৃদ্ধি পাবে। কাজের ভালো সুযোগ আসতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

পিচ্ছিল কোনও স্থান থেকে পড়ে যেতে পারেন। আজ অশুভ কিছু ঘটার আশঙ্কা। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। ভাইয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

মেয়ের জন্য সম্মান লাভ। গোপন কোনও রোগ থেকে সাবধান থাকতে হবে। ঋণ থেকে মুক্তির সুযোগ মিলতে পারে। শত্রুদের থেকে একটু সাবধান থাকুন। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। নারীদের থেকে কোনও রকম সাহায্য পেতে পারেন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

ব্যবসায় লাভের আশা বেশি হওয়ার জন্য মানসিক চাপ। আইনি কোনও কাজের দিকে বাধা কাটাবার ব্যবস্থা করতে হবে। অধিক কথা বলার জন্য কোনও বিপদে ফাঁসতে পারেন। প্রেমের ব্যাপারে কোনও নতুন যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

বন্ধুদের সঙ্গে একটু কথা কম বলুন আজ। প্রেমের ব্যাপারে মনে আশার সঞ্চার। ব্যবসার দিকে ভালো লাভ হাতছাড়া হতে পারে। বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে। নীতির দিক দিয়ে কোনও কাজ আজ কষ্ট দিতে পারে।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

আজ কাজের দিকে উৎসাহ বাড়তে পারে। তবে কর্মস্থলে বাড়তি কাজের জন্য আজ আপনি কোনও মূল্য পাবেন না। আইনি কাজের জন্য কোনও খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও কারণে তর্ক। শরীরের জন্য কোনও খরচ বাড়তে পারে। তবে যে কোনও দিক দিয়ে আজ কিছু অর্থও আসতে পারে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

সারাদিন প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটতে পারে। আয়-ব্যয়ের সমতা ঠিক থাকবে না। দুই চাকা জাতীয় কোনও গাড়িতে একটু বিপদ। কোনও জরুরি কাজে আজ না যাওয়াই ভালো হবে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

কোনও বন্ধুর প্রতি দুর্বলতা বাড়তে পারে। সকাল থেকে মনে চাপ ও চাঞ্চল্য বৃদ্ধি। ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। বাড়তি কোনও খরচ হওয়ার যোগ। বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদ। স্ত্রীর সঙ্গে দরকারি আলোচনা।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

কাজের কোনও ভালো খবর পেতে পারেন। রাজনীতির কাজে সম্মান বাড়তে পারে। ভ্রমণের জন্য অধিক ব্যয় হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ রয়েছে। আইনি কোনও কাজে আজ সাফল্য আসতে পারে।