কেমন কাটবে আপনার এই দিনটি। জেনে নিন এখনই আজকের রাশিফল :
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
পরিবেশ অনুকূলে থাকবে। প্রিয়জনের সান্নিধ্যে সময় ভালো কাটবে। বন্ধুদের সঙ্গে ফোনালাপে স্বস্তিবোধ করবেন। কারো স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ থাকবে। সুখস্মৃতি মনে করুন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কাজে উৎসাহী হবেন। ধর্মে আগ্রহ বাড়বে। পাওনা আদায়ে বিলম্ব। আর্থিক চিন্তা থাকবে। কারো কথায় রাগ হতে পারে; কিন্তু ভালোবাসার মানুষের কাছে গুরুত্ব পাবেন। ভালো থাকবেন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ঘরে বসে সময় খুব ভালো কাটবে। আর্থিক চাপ থাকলেও মন খারাপ থাকবে না। বন্ধুর সহযোগিতা পাবেন। নতুন কাজের খবর আসবে। অন্যকে সেবা করে আনন্দ পাবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
বেশ ভালো সময় আপনার। কাউকে উপদেশ দিয়ে প্রশংসা পাবেন। সৃজনশীল কাজ শুভ। আর্থিক আশ্বাস পাবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগান। ব্যবহার সুন্দর করুন।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। মানসিক আনন্দ। ব্যবসায় আর্থিক উন্নতি। ভুল সংশোধন করার সুযোগ পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে সুন্দর সময় কাটবে। অসমাপ্ত কাজ সমাপ্ত করুন। ভালো থাকুন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
আপনার অবস্থা বেশ ভালো। ব্যবসায় ভালো ফল পাবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি। শিক্ষার্থীদের সাফল্যের যোগ। প্রেম-প্রণয় অনুকূলে। আনন্দে থাকুন।
মিথুন : ২১ মে-২০ জুন
সামাজিক কাজে সুনাম। কর্মস্থলে মানসিক চাপ। আর্থিক অবস্থা আংশিক শুভ। বিতর্ক এড়িয়ে চলুন। মন খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। তবে সামনেই আলো।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
সময়টা ভালো-মন্দ মিলিয়ে। কিছুটা আর্থিক চাপ থাকবে। কোনো জটিল বিষয় নিয়ে ভাবছেন? এত চিন্তার কী আছে? কেউ সহযোগিতা করবে। শরীর ভালো রাখুন।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
আশা জাগবে, আবার হতাশাও আসবে। সহকর্মীর অসহযোগিতায় দুঃখ পাবেন। কর্তৃপক্ষের সহযোগিতায় সমস্যা মিটবে। পরিকল্পনামতো কাজ করুন, মন নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
শুভ সংবাদ পাবেন। গোপন সংবাদ ফাঁস হওয়ার আশঙ্কা। অর্থভাগ্য ভালো। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাথা ঘামাবেন না। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দিন।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কাজের পরিধি বাড়বে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। প্রচারকাজ শুভ। সামাজিক কাজে সুনাম। অর্থের ঘর মধ্যম। পরিকল্পনা বাস্তবায়নে অধীনদের কাজে লাগান। মেডিটেশন করুন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সুনাম প্রাপ্তি। অন্যের জন্য নিজের কাজের ক্ষতি। আয়ের নতুন পথ পাবেন। যোগ্যতা প্রকাশ করুন। মনের লেনদেনে সুবিধা হবে না। প্রাণায়ম, মেডিটেশনে সুফল পাবেন।

