আজ ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
সাংগঠনিক কোনও অনুষ্ঠানে সম্মানিত হওয়ার যোগ রয়েছে। বাবার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। সকালের দিকে বিদেশ থেকে ভালো কোনও সংবাদ লাভের সম্ভাবনা।
বৃষ : ২১ মার্চ-২০ এপ্রিল
বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। বৈদেশিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। আত্মীয়র সাহায্য পেতে পারেন।
মিথুন : ২১ মে-২০ জুন
বেলা বাড়ার সাথে সাথে আর্থিক সংকটের অবসান আশা করতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায় হবে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি। হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অংশীদারি কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
খারাপ আবহাওয়ার কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে কোনো বন্ধু বা ভাই এর কাছ থেকে সাহায্য পেতে পারেন। সাবধানে চলাচল করুন।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কাজে আসবে। বাড়িতে বড় ভাই বোনের আগমনে খুব খুশি হবেন।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
শরীর-স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কোনও মূল্যবান দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। সকলের দিকে অনৈতিক কোনও সম্পর্কের কারণে দুর্নাম ও বদনামের আশঙ্কা প্রবল। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। ভাগ্য সুপ্রসন্ন হবে। বিদেশ থেকে কোনও ভালো সংবাদ পেতে পারেন।
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতিলাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ। বাবার জন্য ভাল কিছু ব্যবস্থা।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও চিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয়। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভালো যাবে না। অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কোনও বন্ধু বা পরিচিতজনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বৈদেশিক বিনিয়োগে লাভ আশা করা যায়। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হবার আশঙ্কা।

