গুগলের নতুন এন্ড্রয়েড সংস্করণ এন্ড্রয়েড কিউ বেটা রিলিজ করেছে কিছুদিন হলো। এতদিন এই সফটওয়্যারটি কেবল গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলোতে পাওয়া যেত। তবে এইবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে সনি, এলজি, নকিয়া, ওয়ান প্লাস, শাওমি, আসুস এর মতো মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ডগুলো।
তবে এই তালিকায় আপতত নেই স্যামসাং এর কোন ফোন। ২০১৯ এর শেষ দিকে এন্ড্রয়েড কিউ এর মূল স্ট্যাবল ভার্সন রিলিজ করবে বলে জানিয়েছে গুগল। আপাতত যে ১৫টি ফোন এই বেটা ভার্সনের সুবিধা পাচ্ছে তারা হলো:
১. আসুস জেনফোন ৫ জেড
২. এসেন্সিয়াল পিএইচ-১
৩. নকিয়া ৮.১
৪. হুয়াওয়ে মেট ২০ প্রো
৫. এলজি জি৮
৬. ওয়ান প্লাস ৬টি
৭. অপ্পো রেনো
৮. রিয়াল মি৩ প্রো
৯. সনি এক্সজেড৩
১০. টেকনো স্পার্ক ৩প্রো
১১. ভিভো এক্স২৭
১২. ভিভো নেক্স এস
১৩. ভিভো নেক্স এ
১৪. শাওমি এমআই৯
১৫. শাওমি এমআই মিক্স৩

