কম ঘুমে ভেঙ্গে যাবে হাড়!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ঠিকমত ঘুম হচ্ছে না? তাহলে আপনার জন্য সামনে ভয়ানক বিপদ অপেক্ষা করছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে যে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে মহিলারা ভুগতে পারেন ওস্টিওপরোসিস রোগে।
যা মূলত মহিলারা হাড় দুর্বল হওয়ার কারণেই আক্রান্ত হন।

এই রোগে আক্রান্তদের হাড় দুর্বল হওয়ার কারণে হাড় ভেঙে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায় অনেক।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা পত্রে তারা জানিয়েছে, পর্যাপ্ত ঘুমের কারণে নারীদের শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এরই পরিপ্রেক্ষিতে বের করা এক প্রতিবেদনে ওই বিশ্ববিদ্যালয় প্রায় ১১ হাজারের বেশি  মহিলাদের ওপর একটি গবেষণা চালায়।

সেই গবেষণায় দেখা যায় ৫ ঘণ্টাও ঘুম হয় না এমন মহিলাদের তুলনায় প্রতিনিয়ত ৭ ঘণ্টা ঘুমনো মহিলাদের হাড় অনেক বেশি মজবুত।

তাছাড়া যারা কম ঘুমায় তাদের নিতম্বে পর্যাপ্ত মাংসপেশীর অভাব দেখা যায় পরবর্তীতে ওস্টিওপরোসিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তাদের অনেক বেড়ে যায়।