চীনের বাজারে রফতানি বৃদ্ধির সম্ভাবনা সয়াবিনের বাজার পরিস্থিতি চাঙ্গা করে তুলেছে। পণ্যটির সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম কমেছে ২দশমিক ৮৬ শতাংশ। এ সময় মার্চে সরবরাহচুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দামদাঁড়িয়েছে ৫ ডলার ৪৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ১৬ সেন্ট কম।
একইভাবে ভুট্টার সাপ্তাহিক গড় দাম কমেছে বুশেলে ৫ দশমিক ৭৫ সেন্ট। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেলভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৭৮ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম।
মার্কিন ট্রেডাররা জানান, নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের পরও চীন সয়াবিন আমদানি বাড়াতে পারে। এর জেরধরে ২০১৯-২০ বিপণন মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে পাঁচ কোটি বুশেল সয়াবিন রফতানির পূর্বাভাস দিয়েছেমার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

