করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রয়েছে শিল্প কারখানা। এতে চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় অব্যাহতভাবে কমছে তেলের দাম। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। ঠিক যেন ২১ বছর আগের পুরোনো দামে ফিরে গেছে।
সোমবার সকালে অগ্রিমবাজারে যুক্তরাষ্ট্রের অশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২.৬২ ডলার বা ১৪ শতাংশ কমে হয়েছে প্রতি ব্যারেল ১৫.৬৫ ডলার। একপর্যায়ে দাম আরো কমে যায়, ২১ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ১৪.৪৭ ডলার। যা ১৯৯৯ সালের মার্চের পর সর্বনিম্ম দর। এর পাশাপাশি ব্রেন্ট তেলের দাম ২১ সেন্ট বা ০.৮ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ২৭.৮৭ ডলার।
একসময় জ্বালানি তেলের দাম ১০০ ডলারের ওপরে ছিলো। কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক মন্দার জেরে দাম কিছুটা কমেছিলো। কিন্তু এখন করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে শিল্প কারখানা সব বন্ধ। বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমেছে ৩০ শতাংশ।
এছাড়া শেল তেলের রপ্তানিকারক দেশে যুক্তরাষ্ট্রে মজুদ বেড়েছে যথেষ্ট পরিমাণ।

