রাজধানীর বাজারগুলোতে ঈদের পরে পেয়াজ, মুরগী ও ছোলার দাম কমলেও বেড়েছে ডিম ও আলুর দাম।বিক্রেতারা বলছেন, রোজা শেষে ডিমের চাহিদা একটু বাড়তি।
ঈদের আগে ফার্মের মুরগির ডিমের ডজন (১২টি) ছিল ৮০ টাকার আশপাশে। এখন তা বেড়ে ৯৫ থেকে ১০০ টাকায় উঠেছে। কেজিতে ৫ টাকা বেড়ে আলু ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ঢাকার মসলাজাতীয় পণ্যের পাইকারি বাজার শ্যামবাজার ও মিরপুর ১ নম্বর সেকশনের ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগে পাইকারিতে দেশি পেঁয়াজ ৪৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হয়েছিল।
অন্যদিকে খুচরায় দেশি পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। আর ভারতীয় পেঁয়াজের দাম ৪০ টাকা। এ দাম ঈদের আগের তুলনায় ৫ টাকা কম।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বাজারে তেমন কোনো ক্রেতা নেই। দামও কমতি।
এছাড়া ঈদের আগে ঢাকার বাজারে ব্রয়লার মুরগির প্রতি কেজির দর ১৯০ টাকায় উঠেছিল। এখন তা কমে ১৫০ টাকায় নেমেছে। এ ছাড়া কক মুরগি প্রতি কেজি ২৫০ ও দেশি মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

