গত মৌসুমে অলিভ ওয়েলের উৎপাদন এত বেড়েছে যে আন্তর্জাতিক বাজার অতিরিক্ত সরবরাহে সয়লাব হয়ে গেছে। ফলে অলিভ অয়েলের দাম কমে তলানিতে ঠেকেছে।
অলিভ অয়েলের আন্তর্জাতিক বাণিজ্যে তিউনিসিয়ার দৃঢ় পদচারণা। উন্নত মানের অলিভঅয়েল উৎপাদন ও রফতানিতে সেই প্রাচীনকাল থেকে বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে আসছে দেশটি। কৃষিপণ্যটি দেশটিরঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে সম্প্রতি দেশটির অলিভ অয়েল শিল্পে নেমে এসেছে ঘোর অমানিশা।
তিউনিসিয়াতে গত মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। মৌসুমজুড়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত অলিভ উৎপাদনের জন্য কার্যকর। একারণে দেশটিতে অলিভের উৎপাদন অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। বাড়তি উৎপাদনে অভ্যন্তরীণ বাজারে পণ্যটিরসরবরাহ বেড়ে গেছে। দাম কমেছে প্রত্যাশার তুলনায় অনেক বেশি।
তিউনিসিয়া মূলত অর্গানিক অলিভ অয়েল উৎপাদনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুণগত মানের জন্য দেশটির অলিভ অয়েল শিল্প প্রচুর পুরস্কার অর্জন করেছে। তবে এ খাতে দেশটির প্রাপ্য সুখ্যাতি এখনো অসম্পূর্ণ বলে দাবি করেন খাতসংশ্লিষ্টরা।
দেশটির সাবেক বাণিজ্যমন্ত্রী ওমর বাহি বলেন, আন্তর্জাতিক বাজারে যথাযথ সুনাম পাচ্ছে না তিউনিসিয়ার অলিভঅয়েল শিল্প। দেশটির মানসম্মত অলিভ অয়েল রফতানির অধিকাংশের গন্তব্য স্পেন ও ইতালিতে। এসব দেশ আমদানির পর অপেক্ষাকৃত নিচু মানের লোকাল অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে পুনরায় তা আন্তর্জাতিক বাজারে রফতানি করে, যা বিভিন্ন স্প্যানিশ বা ইতালিয়ান ব্র্যান্ডের নামে ভোক্তাদের হাতে পৌঁছে যায় এবং বিশ্বব্যাপী পরিচিতহয়ে ওঠে। ফলে তিউনিসিয়া তার প্রাপ্ত অর্জন থেকে ছিটকে পড়ে।

