বিকেলে গরম চায়ের সঙ্গে মুখরোচক স্ন্যাকস তো লাগবেই। স্ন্যাকসের সাথে বিকেলের আড্ডাও বেশ ভাল জমে। তাই বানিয়ে ফেলতে পারেন একেবারে বাঙালি স্টাইল ফিশ ফিঙ্গার।
আসুন দেখে নেই ফিস ফিঙ্গার তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
ভেটকি মাছের কাটা ছাড়া টুকরা ৪ টি
পেঁয়াজ বাটা ২ চা চামচ
রসুন বাটা ৩ কোয়া
আদা বাটা ১ ইঞ্চি আদা
ধনেপাতা কুচি সামান্য
মরিচের গুড়া ১ চা চামচ
কাসুন্দি ২ চা চামচ
লেবুর রস ২ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদমত
গোলমরিচ সামান্য
ডিম ২ টি
ব্রেড ক্রাম্ব ২ কাপ
প্রণালী;
মাছের টুকরাগুলো আদা-রসুন বাটা, লেবুর রস, নুন, গোলমরিচ, কাসুন্দি ও ধনেপাতা কুচি দিয়ে ম্যারিনেট করে নিন। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রাখুন। এক ঘণ্টা পর দুটো বড় বাটি নিন। একটাতে ডিম, লবণ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ও বাকি আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি দিয়ে ফেটিয়ে নিন। অন্য বাটিতে ব্রেড ক্রাম্ব নিন। ব্রেড ক্রাম্বের সঙ্গেও লবণ ও গোলমরিচ মেশাবেন।
প্রতিটা মাছের টুকরা ডিমের গোলায় ডুবিয়ে নিন। খেয়াল রাখবেন যেন ফিলের গায়ে পেঁয়াজ ও ধনেপাতা লেগে যায়। এ বার মাছের টুকরোগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিন।
ম্যারিনেট করা ফিলে এক ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রাইং প্যানে তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো সোনালি বাদামি করে ভেজে তুলুন। ফিশ ফ্রাই টিস্যু পেপারের উপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন। সসের সাথে পরিবেশন করুন।
