স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা


কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সাপ্তাহিক মূল্যবৃদ্ধিএক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হয়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭০০ ডলারের কাছাকাছি উঠেছে।

সর্বশেষ কার্যদিবসে স্বর্ণের স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৬৭৮ ডলার ১৫ সেন্টে দাঁড়িয়েছে, যাআগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। দিনের শুরুতে মূল্যবান ধাতুটির স্পটমূল্য দাঁড়িয়েছিল আউন্সপ্রতি ১হাজার ৬৮৯ ডলার ৬৫ সেন্ট। ২০১৩ সালের জানুয়ারির পর এটাই যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের সর্বোচ্চ স্পটমূল্য।

সর্বশেষ সপ্তাহে দেশটিতে স্বর্ণের স্পটমূল্য আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০০৯ সালেরজানুয়ারির পর এটাই মূল্যবান ধাতুটির সর্বোচ্চ সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।

এদিকে সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বাজারেভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৬৭৯ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায়দশমিক ৫ শতাংশ বেশি।

আপত্কালীন বিনিয়োগে স্বর্ণ বরাবরই বিনিয়োগকারীদের শীর্ষ পছন্দ। স্বর্ণের বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনেনভেল করোনাভাইরাস সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে।