কি খেলে ঘুম হবে আপনার?



ঘুম নিয়ে সমস্যা, ঘুম আসে না এটা অনেকের হয়ে থাকে। বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসেনা সহজে।

আবার অনেকের ইনসোমনিয়া বা নিদ্রাহীনতার সমস্যা রয়েছে। দিনের পর দিন ঘুম না হওয়াতে বিভিন্ন ধরনের শরীরিক সমস্যা দেখা দেয়।

বেশ কিছু খাবার ভালো ঘুমের সহায়ক হিসেবে ভালো কাজ করে। ডায়েটিশিয়ান পরামর্শ দেন, ঘুমের আগে ভারী কিছু না খেয়ে কিছু পানীয় পান করতে পারেন। যাতে করে ওজন বৃদ্ধিও হবেনা আবার ভালো ঘুমও হবে।

জেনে নেয়া যাক কী খাবার খেলে ভালো ঘুম হবে।

হালকা গরম দুধ:

সাধারণত শরীরে ক্যালসিয়ামের অভাব হলে ইনসোমনিয়া দেখা দেয়। দুধে ক্যালসিয়াম ও সেরোটোনেনের সংমিশ্রণ থাকায় শরীরে প্রশান্তি আসে। তখন ঘুম ভাল হয়। আয়ুর্বেদিক চিকিৎসা বলছে, ঘুমানোর আগে হালকা গরম দুধ খেলে ঘুম ভাল হয়।

বাদাম দুধ:

হালকা গরম কিংবা ঠাণ্ডা দুধের সঙ্গে কাজুবাদাম ও সামান্য জাফরান মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঘুম বাড়াতে সহায়তা করবে।

ব্যানানা শেক:

ঘুমানোর আগে কলা ও দুধ একসঙ্গে ব্লেণ্ড করে তাতে সামান্য মধু যোগ করুন। এতে মন ও শরীরে শান্তি আসবে। তাড়াতাড়ি ঘুমও চলে আসবে। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, অ্যামিনো অ্যাসিড থাকে যা ভাল ঘুমে সহায়তা করে।

ক্যামোমিল চা:

ক্যামোমিলে ফ্লাভনয়েড নামের সেডাটিভ উপাদান থাকে যা মন শান্ত করতে সাহায্য করে। ঘুমানোর আগে এই চা পান করলে ঘুম গাঢ় হয়।

ডাবের পানি:

শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে হতাশা ও উৎকণ্ঠা বাড়ে। ডাবের পানিতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম মনে প্রশান্তি আনে। ফল ঘুমও গাঢ় হয়।

যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা এই পানীয় পান করে দেখতে পারেন নিয়ম করে তাতে ঘুমের সমস্যা দূর হবে। তাছাড়া এই পানীয় আমাদের দেহ ও মনকে সতেজ রাখতেও সাহায্য করে।