আমাদের সকাল সন্ধ্যায় নিত্যদিনের সঙ্গী চা। বন্ধুদের আড্ডায় বা একাকি সময় কাটাতে চা ছাড়া যেন চলেই না। কিন্তু মাত্রাতিরিক্ত কোন কিছু যেমন ঠিক না, সেরকমই চা অধিক পরিমানে পান করাটা বোকামি।
একাধিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এছাড়াও এর ফলে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এর ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকগণ।
গবেষকগণ আরো জানিয়েছেন অধিক পরিমাণে চা খাওয়ার কারণে-
চায়ে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বাড়তে পারে অনিদ্রার সমস্যা।
চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী নারীদের চা সম্পূর্ণ এড়িয়ে চলাই ভাল। এর মধ্যে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রুণের ক্ষতি করতে পারে। ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি।
যাদের হার্টের সমস্যা আছে তাদের যতটা সম্ভব কম চা খাওয়াই ভাল।

