ইউরোপের বাজারে বহাল থাকছে বাংলাদেশের জিএসপি সুবিধা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ইউরোপের বাজারে জিএসপি সুবিধা বহাল থাকছে বাংলাদেশের। সেইসাথে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করার আবেদনটি খারিজ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয়।

শ্রম পরিবেশ ইস্যুতে ন্যায়পাল কার্যালয়ে তদন্তে বাংলাদেশের তেমন কোনো ত্রুটি পাওয়া না গেলে গত ২৪ মার্চ ইইউর ন্যায়পাল অফিস বাংলাদেশের বিরুদ্ধে আনা অভিযোগ এবং জিএসপি সুবিধা বাতিলের আবেদন খারিজ করে দেয়।

তবে আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সোমবার (৩০ মার্চ) রাতে পাঠানো এক অডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।

উল্লেখ্য, শ্রম অধিকার নিয়ে কাজ করা চারটি সংগঠন গত ২০১৬ সালে ইইউর ন্যায়পাল কার্যালয়ে বাংলাদেশের শ্রমমান নিয়ে প্রশ্ন তুলে জিএসপি সুবিধা বাতিলের আবেদন জানায়। তারই পরিপ্রেক্ষিতে আবেদনটি খারিজ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয়।