বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশের তিনজন আক্রান্ত হয়েছেন। এ সময় আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ। তাই এই ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা। করোনা সংক্রমণ ঠেকাতে আইইডিসিআর ৫টি সতর্কতা মেনে চলতে বলেছেন।
সেগুলো হলো:
১. বার বার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড)।
২. হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।
৩. হাঁচি–কাশি দেওয়ার সময় টিস্যু/ কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন।
৪. অসুস্থ যে কোনো ধরনের পশু/পাখি থেকে দূরত্ব বজায় রাখুন।
৫. মাছ, মাংস ভালোভাবে রান্না (সেদ্ধ) করে খাওয়া।
আইইডিসিআর জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে আইইডিসিআরের হটলাইন নম্বরে ফোন করলে বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে তারা।
হটলাইন নম্বরগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

