ইন্টারনেট সংযোগ–সুবিধার স্মার্ট টিভিতে হতে পারে ভাইরাসের আক্রমণ, এমন বিষয়ে আগে থেকেই সতর্ক করে আসছে স্যামসং।
টিভিতে ভয়াবহ ভাইরাস আক্রমণ করতে পারে। এমনকি টিভির সামনে গুরুত্বপূর্ণ কথাবার্তা বললে তা অন্য কেউ দূরে বসে শুনতে পারে।
এজন্য ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে ইন্টারনেট সংযোগ সুবিধা সম্পন্ন স্মার্ট টিভিকে নিয়মিত স্ক্যানের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসির এক প্রতিবেদনে থেকে এমন তথ্য জানা গেছে।
সুবিধাযুক্ত কিউ এলইডি ব্র্যান্ডেড টিভির মালিকদের নিয়মিত ভাইরাস স্ক্যান করার ওই পরামর্শ স্যামসাং সাপোর্ট ইউএসএ টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়। কীভাবে ওই স্ক্যান করতে হবে, সে বিষয়ে একটি ভিডিও পোস্ট করা হয়।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের শিক্ষামূলক প্রচারের অংশ হিসেবে তারা ওই ভিডিও প্রচার করেছে তারা। তবে এর পরপরই ১৯ সেকেন্ডের ওই ভিডিও দ্রুত মুছে ফেলে তারা। ভিডিওটি দুই লাখের বেশিবার দেখা হয়েছিলো।
তবে পেন টেস্ট পার্টনার্স নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা পরামর্শক কেন মুনরো অবশ্য স্যামসংয়ের এই পরামর্শকে ভিত্তিহীন মনে করেন।
তিনি বলেন, ‘স্যামসাংয়ের ওই পরামর্শের কোনো ভিত্তি নেই। তা অনুসরণ করা মানে সময় নষ্ট করা। টিভিতে আক্রমণ করতে পারে এমন ম্যালওয়্যার সংখ্যা সীমিত। তবে তা অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে ঘটার আশঙ্কা কম। এর সবচেয়ে ভালো সমাধান হচ্ছে স্যামসাং স্বয়ংক্রিয়ভাবে তাদের অপারেটিং সিস্টেম আপডেট করার বিষয়টি।’

