হাত মুখের কাছাকাছি গেলেই সাবধান করবে ঘড়ি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

এই করোনা পরিস্থিতিতে নাকে মুখে হাত দেয়া নিষেধ। কেননা, এই হাতের মাধ্যমই আমাদের চোখ, মুখ, নাক এবং কানে নানা ধরনের জীবাণু ছড়িয়ে পড়ছে।

সেই চিন্তা থেকেই ১৫ বছর বয়সী এক ব্রিটিশ যুবক একটি ঘড়ি আবিষ্কার করেছেন। যা মুখে হাত দেয়া থেকে বিরত রাখতে সহযোগিতা করবে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক খবরে এ তথ্য জানানো হয়।

সিএনএনকে ম্যাক্স বলেন, মহামারি করোনাভাইরাসের খবর ছড়িয়ে পড়ার পর স্পষ্ট হয়েছিল যে, এটি সারা পৃথিবীর মানুষের জীবনে প্রভাব ফেলবে।  হাত মুখের কাছাকাছি গেলেই ঘড়ির ভেতর ভাইব্রেশন হবে। ঘড়ির মনিটরের মাধ্যমে দুই হাতের মুভমেন্ট নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান ম্যাক্স।

ঘড়িটি চূড়ান্তভাবে বাজারে আনতে ৭৪ হাজার মার্কিন ডলার অর্থের প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি কাজও করছেন। বিভিন্ন জায়গা থেকে অর্থ সহযোগিতা ও প্রি অর্ডারের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে জানান ম্যাক্স। খুচরা বাজারে ঘড়িটির ১১১ ডলার দাম পড়বে। ২০২০ সালের সেপ্টেম্বর নাগাদ এটি বাজারে আসতে পারে।

২০১৮ সালে ঠান্ডা এবং ফ্লু থেকে নিজেদের রক্ষায় ম্যাক্স এবং তার মায়ের মাথায় ঘড়ির চিন্তা আসে বলে জানান ম্যাক্স।রিচার্জেবল এই ঘড়িতে সিলিকন ওয়াটারপ্রুফ ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এতে হাত ধোয়া কিংবা পানিতে ভিজলেও নষ্ট হবে না।