আক্রান্তে বাংলাদেশ বিশ্বে ২১তম, দক্ষিণ এশিয়ায় তিনে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তেশীর্ষ ২৫ দেশের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে নমুনা পরীক্ষায় বাংলাদেশের অবস্থান এখনো তলানিতে। গত ১৮ দিনে দেশে নমুনা পরীক্ষা বেড়ে এখন দ্বিগুণের চেয়েও বেশি। এখন প্রতিদিন ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হলেও সেটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি।

নমুনা পরীক্ষা যত বাড়ছে আক্রান্তের সংখ্যাও তত বেশি জানা যাচ্ছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২১তম এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয়।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে প্রতি ১০ লাখে ৩০১ জন, পাকিস্তানে ৩১৭ জন এবং ভারতে ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে গত ১৪ দিনে প্রতি ১০ লাখে বাংলাদেশে রোগী শনাক্ত হয়েছে ১৫৬ জন, ভারতে ৬৯ এবং পাকিস্তানে ১৩৮ জন।

গতকাল সোমবার বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

তবে দক্ষিণ এশিয়ায় আক্রান্তের দিক থেকে দুই শীর্ষ দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে নমুনা পরীক্ষায় অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে নমুনা পরীক্ষায় ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে রোগী শনাক্ত হচ্ছে বেশি। গত ১৪ দিনে পরিস্থিতি আরও বেশি অবনতি হয়েছে বাংলাদেশে।

আইইডিসিআর, ডব্লিউএইচও ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯৫১ জনের। এই সংখ্যা ভারতে দুই হাজার ৭৮৩ এবং পাকিস্তানে দুই হাজার ৫৪৫ জন।

তবে গত ১৪ দিনে (১৯ মে থেকে ১ জুন) জনসংখ্যার ভিত্তিতে নমুনা পরীক্ষায় পাকিস্তানের চেয়ে সামান্য এগিয়েছে বাংলাদেশ। এই ১৪ দিনে প্রতি ১০ লাখের মধ্যে বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ৮২১ জনের। ভারতে এক হাজার ১১৩ এবং পাকিস্তানে ৭৮৮ জন।

আবার নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে বেশি। প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় গতকাল পর্যন্ত বাংলাদেশে ১৫ দশমিক ৪৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। সবশেষ ১৪ দিনে বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৩৫ হাজার ১৭৩টি এবং রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ৬৬০ জন। এই হিসেবে রোগী শনাক্ত হয়েছে প্রায় ১৯ শতাংশ।

গতকাল পর্যন্ত প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ভারতে রোগী শনাক্ত হয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ এবং পাকিস্তানে ১২ দশমিক ৯১ শতাংশ। আর সবশেষ ১৪ দিনে ভারতে নমুনা পরীক্ষার শতকরা ৬ দশমিক ২ শতাংশ এবং পাকিস্তানে ১৭ দশমিক ৪৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, করোনা সংক্রমণের সংখ্যার দিক থেকে শীর্ষ ২৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২১ নম্বরে। কিন্তু নমুনা পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন।

গতকাল পর্যন্ত প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ৯৫১ জনের। এই ২৫ দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া কোনো দেশই প্রতি ১০ লাখের মধ্যে দুই হাজারের কম নমুনা পরীক্ষা করেনি।

তবে জনসংখ্যার ভিত্তিতে আক্রান্তের হার বিবেচনায় বাংলাদেশের অবস্থান ২৩ নম্বরে। জনসংখ্যার ভিত্তিতে শীর্ষ ২৫ দেশের মধ্যে চীন ও ভারতে আক্রান্তের হার সবচেয়ে কম। এরপরই বাংলাদেশের অবস্থান।