করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে এক অলিখিত লড়াই। খুদ্র এক অণুজীবের কাছে অসহায় গোটা বিশ্ব। পুরো মানবজাতি জিম্মি হয়ে আছে করোনা নামক এক প্রাণঘাতী ভাইরাসের কাছে।
বিশ্বের সর্বত্র করোনামুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব সাস্থ্য স্নগস্থার মুখপাত্র ডা. মার্গারেট হ্যারিস।
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মুখপাত্র এই মন্তব্য করেন। তিনি বলেন, যেসব দেশ ইতোমধ্যে করোনার বিস্তার রোধের বিধি-নিষেধ শিথিল করেছে; সেসব দেশে ভাইরাসটির সংক্রমণ ঊর্ধ্বমূখী হয়েছে।
তবে তিনি নির্দিষ্ট কোনও অঞ্চল; বিশেষ করে ইউরোপের ব্যাপারে এ তথ্য দিচ্ছেন না বলে জানিয়েছেন। করোনার সংক্রমণ রোধে খুব সতর্কতার সঙ্গে লকডাউন এবং অন্যান্য বিধি-নিষেধ ধারাবাহিকভাবে শিথিল করা উচিত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন তিন লাখ ৯৮ হাজারের বেশি। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।
সূত্র: বিবিসি, সিএনএন।

