ডায়াবেটিস এমন এক রোগ, যার কারণে দেহ স্বাভাবিকের চেয়েও কম ইনসুলিন উৎপাদন করে।ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস থেকে পুরোপুরি মুক্তির পথ নেই। শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমান খাওয়া এবং ওজন ঠিক রাখাসহ সচেতনতা এই রোগ থেকে মুক্তির একমাত্র পথ।
ডায়াবেটিস আক্রমণের আগে নানা ভাবে তার লক্ষণ জানান দেয় শরীর। তখন সাবধান হলে বিপদ ঠেকানো সহজ হয়। ডায়াবেটিস হানা দিলে কী ভাবে তা বুঝবেন?
রক্তে শর্করার পরিমাণ বাড়লে তাকে শরীর থেকে বার করে দেওয়ার জন্য কিডনির উপর চাপ পড়ে। তাই ঘন ঘন প্রস্রাব হয়। আবার অতিরিক্ত প্রস্রাবের কারণে শরীরের জল বেরিয়ে তেষ্টাও পায় প্রবল।
ডায়াবেটিসে শরীরের কোনও প্রদাহ সহজে শুকোতে চায় না। এমন হলে সচেতন হোন।
চোখে ঝাপসা দেখলেও সচেতন হোন। ডায়াবেটিসের প্রভাব পড়ে চোখের উপরেও।
তেমন খাটাখাটনি না করেও দুর্বল হয়ে পড়া, অল্পেই ক্লান্তি থাবা বসালে সচেতন হোন। রক্তে শর্করা বাড়লে দুর্বল হয়ে পড়া খুব স্বাভাবিক। অন্য অনেক কারমেই এমন দুর্বলতা হানা দিতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য শর্করা পরীক্ষা করে নিন।
হঠাৎ অনেকটা ওজন কমে গেলে বা অত্যধিক বেড়ে গেলেও ডায়াবেটিস পরীক্ষা করিয়ে রাখুন।
হাত-পা কিংবা হাত-পায়ের কোনও আঙুল কি অবশ হয়ে পড়ছে? এমন হলে দ্রুত সতর্ক হোন। রক্তে শর্করা বাড়ার এটি অন্যতম লক্ষণ।
শরীরের ঘা সহজে শুকোতে না চাইলেও সচেতন হোন। এটিও শর্করার আধিক্যের কারণে হয়।

