করোনা থেকে মুক্তি মিলবে এক ভেষজেই!



কোভিড-১৯ এর সংক্রমনের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। কিন্তু এখোনো পর্যন্ত করোনা
মোকাবেলার কোন ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি।

এরই মধ্যেই করোনা সংক্রমন প্রতিরোধের সুখবর দিলেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। তিনি এমন এক ভেষজ ওষুধের কথা বলেছেন, যা করোনা করোনামুক্তিতে কাজ করবে বলে দাবি করেছেন।

জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব কোলইডস অ্যান্ড ইন্টারফেসেস ইন পোটসড্যামের এক দল বিজ্ঞানী ও গবেষক ডেনমার্কের বিজ্ঞানীদের সঙ্গে
যৌথ উদ্যোগে আর্টেমেশিয়া নামের এই ভেষজ ওষুধি গাছ থেকে করোনা ভ্যাকসিন তৈরি করা যায় কি না তার কাজ শুরু করেছেন। তাদের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের সংস্থা আর্টেমলাইফ।

গবেষণার মুখ্য বিজ্ঞানী পিটার সিবার্গার জানান, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো কিছু এই ভেষজ ওষুধি গাছে রয়েছে কি না তা  প্রথমবার পরীক্ষা করে দেখা হচ্ছে।’

আফ্রিকায় ম্যালেরিয়া সারানোর জন্য এই আর্টিমেশিয়া ব্যবহার করা হয়। এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন নামের ম্যালেরিয়ায় ওষুধও পরীক্ষা করে দেখা হয়েছে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে কি না। যদিও তা কাজে আসেনি।

তবে আফ্রিকার দরিদ্র দেশ মাদাগাস্কার দাবি করেছে, তারা করোনা নিরাময়ের ভেষজ ওষুধ তৈরি করে ফেলেছে। আর্টিমেশিয়া নামের ভেষজ উদ্ভিদ
থেকে এই ওষুধ তৈরি করা হয়েছে। এই ভেষজ ওষুধ সেবন করলে ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি ঘটবে বলে দাবি করেছে দেশটির সরকারও।

যদিও এই ওষুধ নিয়ে এখনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়াও আর্টিমেশিয়া যে করোনারোধে কাজ করবে তার বৈজ্ঞানিক প্রমাণও তারা পায়নি।

সে কারণেই মাদাগাস্কার সরকার করোনাভাইরাস নিরাময়ে ভেষজটি সত্যিই কাজ করে কি না  সেটা যাচাই করার জন্য এক দল আন্তর্জাতিক গবেষক দ্বারা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে।

কোভিড-১৯ থেকে সুস্থ হতে কভিড-অর্গানিকস নামের এই হারবাল টনিক বাজারজাত করেছে মাদাগাস্কার। এরই মধ্যে তানজানিয়ায়  ওষুধটি সরবরাহ করেছে মাদাগাস্কার।

সূত্র: এই সময়।