করোনা থেকে সুস্থ হলেন ১০৪ বছর বয়সী নারী


corona-fit-wman#paperslife

প্রাণঘাতী করোনা যুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছেন দক্ষিণ কোরিয়ার ১০৪ বছর বয়সী এক নারী। দেশটিতে তিনিই সবচেয়ে বয়স্ক নারী যিনি করোনা থেকে আরোগ্য লাভ করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে গত মার্চে হাসপাতালে ভর্তি হন চই নামের ওই নারী। এরপর টানা চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

স্থানীয় পোহাং মেডিকেল সেন্টার জানায়, গত সপ্তাহে দুইবার করোনা পরীক্ষা করার পর নেগেটিভ আসে তার। এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি।

১০৪ বছর বয়সী এই নারী এর আগে স্প্যানিশ ফ্লুর মত মহামারীরও সাক্ষী হয়েছেন যেখানে ৫ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়।

এর আগে সিঙ্গাপুর, নেদারল্যান্ডে শতবর্ষ উর্ধ্বের মানুষ করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। অবাক করা বিষয় হলো তাদের সবাই নারী।

সুস্থ হয়ে উঠেছে, মারাত্মক ভাইরাসকে হারিয়ে সবচেয়ে পুরানো দক্ষিণ কোরিয়ায় পরিণত হয়েছেন তিনি।

সূত্র: দ্য কোরিয়া টাইমস