ঘরেই তৈরি করুন কেক ডেকোরেশনের ফনডেন্ট




কেক ডেকোরেশনের জন্য ফনডেন্ট আইসিং বেশ জনপ্রিয়। তবে অনেকসময় একটু ভুলের জন্য এই ফন্টেন্ট ঠিকমত তৈরি হয় না। তবে আজকের রেসিপিতে খুব সহজেই পারফেক্ট ফনডেন্ট তৈরি করা সম্ভব।
আসুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করা যায় কেক ডেকোরেশনের ফনডেন্ট;
উপকরণ;

পানি                                 ৬ টেবিল চামচ
গ্লিসারিন                            ১ টেবিল চামচ
কর্ণ সিরাপ                         ১ টেবিল চামচ
জিলেটিন                          ১ চা চামচ
আইসিং সুগার                    ২২৫ গ্রাম
প্রণালী;
একটি বাটিতে ১ টেবিল চামচ পানিতে জিলেটিন ভিজতে দিন। – একটি প্যানে আইসিং সুগার, সিরাপ ও পানি ভালো করে গুলিয়ে চুলায় জ্বাল দিতে থাকুন। ফুটে ওঠার পর ২-৩ মিনিট জ্বাল দিয়ে একটি ঠাণ্ডা পানি ভর্তি পাত্রে প্যানটি রাখুন যাতে তাৎক্ষণিকভাবে রান্না বন্ধ হয়। – একটি প্যানে পানি গরম করে এর ওপর ভিজিয়ে রাখা জিলেটিনের বাটি দিয়ে গরম করে জিলেটিন গলিয়ে নিন। – এবার আইসিং সুগারে জিলেটিন ও এডিবল গ্লিসারিন দিয়ে মিশিয়ে নিন। একটি প্লাস্টিকের পেপার বিছিয়ে এতে আইসিং ঢেলে নিন এবং ফোল্ড করতে থাকুন যতোক্ষণ না এটি পেস্টের মতো শক্ত হয়ে আসে। এবার প্ল্যাস্টিকে পেঁচিয়ে আইসিংটি ডীপফ্রিজে সেট হওয়া পর্যন্ত রেখে দিন।এবার বের করে রুটির মত বেলে কেক ডেকোরেশন করুন।