বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। অসংখ্য মানুষের মৃত্যু ঘটাচ্ছে এই ভাইরাসটি। তবে এই ভাইরাসে চার ধরণের রোগী বেশি ঝুঁকিতে রয়েছেন।
সম্প্রতি প্রকাশিত চাইনিজ সেন্টার ফর ডিজিস কনট্রোল ও প্রিভেনশনের দেয়া তথ্যমতে,যারা আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিস, শ্বসনতন্ত্রের রোগ অথবা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুহার সবচেয়ে বেশি।
সংস্থাটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে হৃদরোগীরা সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন। এর পরেই রয়েছে ডায়াবেটিক রোগীরা। এরপরে বেশি মৃত্যুবরণ করেছেন শ্বসনতন্ত্র ও উচ্চরক্তচাপের রোগীরা। এমনকি সাধারণ রোগীদের মধ্যে এ রোগে মৃত্যুহার খুবই নগণ্য।

চীনের উহান শহর থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসের উৎপত্তি হয়। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

