ব্রিটেনে দক্ষিণ এশীয়দের মৃত্যুঝুঁকি বেশি!


দেশে করোনা চিকিৎসায় যুক্ত আরো তিন বেসরকারি হাসপাতাল

ব্রিটেনে করোনায় দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মানুষদের মৃত্যু শঙ্কা বেশি রয়েছে বলে এক গবেষণায় দেখা গেছে। দেশটির ২৬০টি হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ হাজার ৯৮৬ জন কোভিড-১৯ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে গবেষণায় দেখা যায়, রোগের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি। তবে শ্বেতাঙ্গদের তুলনায় অন্যান্য জাতিগোষ্ঠীর রোগীদের ক্ষেত্রে জরুরি মুহূর্তের চিকিৎসা সেবা এবং ভেন্টিলেটরের প্রয়োজন বেশি ছিল।

ওই গবেষণার ফলাফল নিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তির পর দক্ষিণ এশিয়ার রোগীদের অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মৃত্যুর শঙ্কা ২০ শতাংশ বেশি ছিল বলে গবেষণায় উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান।

সরকারি তথ্য অনুযায়ী, ব্রিটেনের মোট জনসংখ্যার ৫ শতাংশ দক্ষিণ এশীয়। এরমধ্যে চীনের হিসাব বাদ দিয়েই দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা খাতে কাজ করা ১০ শতাংশ কর্মীই এশিয়ার দেশগুলোর। শেতাঙ্গদের পর কোনো আলাদা জাতিগোষ্ঠী হিসেবে এটিই সর্বোচ্চ সংখ্যা।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারিসন বলেন, ‘হাসপাতালে দক্ষিণ এশীয় লোকজনের সংখ্যা শ্বেতাঙ্গদের সংখ্যার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। গড় হিসেবে তারা শ্বেতাঙ্গদের চেয়ে বয়সে ১২ করে বছর ছোট এবং তাদের স্মৃতিবিভ্রম, স্থুলতা বা ফুসফুসে সমস্যা না থাকলেও তাদের উচ্চ মাত্রার ডায়াবেটিকস থাকে।’