বড়দিনের কেক




আর মাত্র কয়েকদিন পরই আসছে বড়দিন। বড়দিন উৎসবের রীতি অনুযায়ী যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বড়দিনে কেক থাকবেই। অনেকেই উৎসব উপলক্ষে আগে ভাগেই কেক বানিয়ে রাখেন।
আসুন দেখে নেই এরকম একটি কেক তৈরির পদ্ধতি;
উপকরণ;
শুকনো ফল (ড্রাই ফ্রুটস)                     ৮০০ গ্রাম
শুকনো অ্যাপরিকট                             ১০০ গ্রাম
চেরি                                                  ৮০ গ্রাম
মাখন                                                 ২০০ গ্রাম
ময়দা                                                  ২০০ গ্রাম
ডিম                                                   ২০০ গ্রাম
বেকিং পাউডার                                  ৩ গ্রাম
বেকিং সোডা                                      ৩ গ্রাম
দারুচিনি                                             ৩ গ্রাম
ওয়ালনাট                                            ১২০ গ্রাম
ডিমের সাদা অংশ                               ৩০ গ্রাম,
গ্রাম ও আইসিং সুগার                          ২৫০ গ্রাম
কেকের ক্রিম                                        পরিমানমতো
প্রণালি:
একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এর সঙ্গে মাখন এবং চিনি মিশিয়ে নিন যতক্ষণ না মিশ্রণটি পাতলা হয়ে আসে। এবার শুকনো ফলগুলো দিয়ে দিন। এরপর পুরো মিশ্রণটি ৩৫ মিনিটের জন্য ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিন।
বেক হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য ২ ঘণ্টা রেখে দিন। ক্রিম দিয়ে কেক ঢেকে দিন। এখন ক্রিসমাসের উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।